بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আবাসিক / অনাবাসিক মহিলা মাদ্রাসা

হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)
মহিলা কওমী মাদ্রাসা

ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান — যেখানে কুরআন-সুন্নাহর আলোয় লালিত হয় প্রতিটি কন্যা।

লালমোহন পৌরসভা, ভোলা
হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা কওমী মাদ্রাসা ক্যাম্পাস

اَلْعِلْمُ نُورٌ

জ্ঞানই আলো

✦ নূরানী কিন্ডারগার্টেন✦ নাজেরা ও হিফজুল কুরআন✦ কিতাব বিভাগ (প্রথম থেকে মিশকাত)✦ আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা✦ সুদক্ষ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ✦ নূরানী কিন্ডারগার্টেন✦ নাজেরা ও হিফজুল কুরআন✦ কিতাব বিভাগ (প্রথম থেকে মিশকাত)✦ আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা✦ সুদক্ষ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী

প্রতিষ্ঠান পরিচিতি

হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা কওমী মাদ্রাসা — ইসলামী ও আধুনিক শিক্ষার সুষম সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে মেয়েদের জন্য রয়েছে নিরাপদ, দ্বীনি পরিবেশে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থা। কুরআন-হাদিসভিত্তিক শিক্ষার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজিসহ সাধারণ শিক্ষায়ও শিক্ষিত হয় প্রতিটি ছাত্রী।

🕌

দ্বীনি পরিবেশ

পূর্ণ পর্দানশীন, নিরাপদ ও আদব-আখলাকে সুন্দর শিক্ষার পরিবেশ।

📖

সমন্বিত শিক্ষা

কুরআন-হাদিসের পাশাপাশি বাংলা, অঙ্ক ও ইংরেজির পাঠদান।

🏠

আবাসিক সুবিধা

দূরবর্তী ছাত্রীদের জন্য মানসম্মত আবাসিক ও খোরাকির ব্যবস্থা।

বিভাগসমূহ

নূরানী থেকে মিশকাত — প্রতিটি ধাপে যত্নভরে গড়ে তোলা হয় ছাত্রীদের

🌙

নূরানী কিন্ডারগার্টেন

সহীহ তিলাওয়াত, মাসনূন দোয়া, আকীদা-আখলাকসহ শৈশবের ভিত্তি রচনা — আদরে আর যত্নে।

📿

নাজেরা ও হিফজুল কুরআন

তাজবীদসহ নাজেরা শিক্ষা এবং অভিজ্ঞ হাফেজাদের তত্ত্বাবধানে পূর্ণ কুরআন হিফজের সুব্যবস্থা।

📚

কিতাব বিভাগ

প্রথম জামাত থেকে মিশকাত জামাত পর্যন্ত — সরফ-নাহব, ফিকহ, হাদিস ও তাফসীরের ধারাবাহিক পাঠদান।

আমাদের কার্যক্রমের এক ঝলক

ভিডিওটি দেখতে নিচের থাম্বনেইলে ক্লিক করুন

Video Thumbnail
মাদ্রাসা ক্যাম্পাস দৃশ্য
ব্যাংকিং টাইপের ইমেজ
নির্মাণ কাজের ইমেজ

বৈশিষ্ট্যসমূহ

প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদগণের সু-পরামর্শে এবং সুদক্ষ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত।

আরবীর পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, হাদিস, মাসায়েল ও ইসলামী সাধারণ জ্ঞানসহ নূরানী পদ্ধতিতে যত্নসহকারে পাঠদান।

ছাত্রীদের মাতৃভাষায় শিক্ষাদানের সু-ব্যবস্থা — যাতে প্রতিটি বিষয় সহজে ও স্পষ্টভাবে আয়ত্তে আসে।

বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ।

✦ ভর্তি চলছে ✦

ভর্তি সংক্রান্ত তথ্য

শিক্ষাবর্ষ প্রতিবছর শাওয়াল হইতে রমজান পর্যন্ত। প্রতি বছর ১লা রমজান হইতে ভর্তি আরম্ব হয়ে ২৫ শে শাওয়াল পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে। ভর্তির ব্যাপারে পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্যহবে।

বিশেষ বিবেচনায় ১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে

ভর্তি ফি

২,০০০/-

এককালীন

আবাসিক

মাসিক বেতন ও খোরাকি

৪,০০০/-

বাসা ও খাওয়াসহ

অনাবাসিক

মাসিক বেতন

১,৫০০/-

প্রতি মাসে

  • নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ — সকল শাখার জন্য প্রযোজ্য।
  • কোনো প্রকার বকেয়া থাকিলে প্রত্যেক পরীক্ষার পূর্বে অবশ্যই পরিশোধ করিতে হবে।
  • মেধাবী, এতিম, গরিব ও অসহায় ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।
পরিচালক মাওলানা ইমাম উদ্দিন শামীম খান

আমাদের লক্ষ্য — কুরআন-সুন্নাহর আলোকে এমন প্রজন্ম গড়ে তোলা, যারা দ্বীন ও দুনিয়া উভয় দিক থেকেই হবে সফল ও আদর্শ।

মাওলানা ইমাম উদ্দিন শামীম খান

পরিচালক

যোগাযোগ ও ঠিকানা

📞

ফোন নম্বর

01715-439409 01827-237653

আবাসিক নম্বর

01730-520112
বিকাশ

বিকাশ পেমেন্ট

01715-439409

ভর্তি ফি ও মাসিক বেতন বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে

ঠিকানা

মহিলা কলেজ রোড, পাকারমাথা টাওয়ার বাড়ি
নম্বর ওয়ার্ড, লালমোহন পৌরসভা, ভোলা

ফেসবুক পেজ
✦ বিশেষ আয়োজন ✦

নূরানী মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স - ২০২৭

আবেদনের সুবর্ণ সুযোগ!

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে নারীদের জন্য বিশেষ নূরানী মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স। দ্বীনি শিক্ষায় নিজেকে দক্ষ করে তোলার এক অনন্য সুযোগ।

সময়কাল

২৫ শাবান থেকে ২৫ রমজান পর্যন্ত

👩‍🎓

যোগ্যতা

কোরআন সহীহ-শুদ্ধভাবে তেলাওয়াতে দক্ষ নারীরা এই কোর্সে অংশ নিতে পারবেন

🌟

বিশেষ আকর্ষণ

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বোর্ডের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।

উদ্যোগে: লালমোহন আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা কওমি মাদ্রাসা
ব্যবস্থাপনায়: রাবেতাতুল মাদারিসিল কওমিয়া লিল বানাত, ভোলা